স্থানীয় সংবাদ

দুর্ঘটনার পর ৪০ কিলোমিটার দূরে আটক পালিয়ে যাওয়া বাস, নিহত ২

  প্রতিনিধি 26 November 2026 , 9:21:17 প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হওয়ার ঘটনায় পালিয়ে যাওয়া বাসটি প্রায় ৪০ কিলোমিটার দূরে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি না থামিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় বাসের যাত্রীরা দুর্ঘটনার বিষয়টি বুঝতে পেরে চালককে গাড়ি থামিয়ে আহতদের হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। তবে চালক যাত্রীদের অনুরোধ উপেক্ষা করে বাস চালিয়ে যেতে থাকেন।

ওসি আরও জানান, বাসটির নির্ধারিত যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল হাটিকুমরুল থানা-সংলগ্ন সড়ক দিয়ে পাঁচলিয়া মোড় ঘুরে ন্যাশনাল ফুড ভিলেজ রেস্টুরেন্টে। কিন্তু চালক নির্ধারিত পথে না গিয়ে হাটিকুমরুল ব্রিজের নিচ দিয়ে সরাসরি ঢাকার পথে চলে যান।

পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বাসটি আটক করে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Author

আরও খবর

Sponsered content